265161

দুই ফার্মেসিতে কোটি টাকার সরকারি ও ক্যানসারের নকল ওষুধ! এরপর…

“সরকারি হাসপাতালে রোগীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য দেয়া সরকারি ওষুধ বিক্রি হচ্ছে রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় ওষুধ ফার্মেসির দোকানগুলোতে” এমন অভিযোগের ভিত্তিতে ওষুধের দোকানগুলোরতে অভিযান চালাচ্ছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় শুরু হওয়া এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। অভিযানে প্রায় এক কোটি টাকার বিনামূল্যের সরকারি ওষুধ জব্দ করা হয়।

জানা গেছে, অভিযানে মোহাম্মদপুর থানাধীন সোহরাওয়ার্দী হাসপাতাল সংলগ্ন কলেজ গেট এলাকায় ভিক্টোরিয়া হেলথ কেয়ার ভবনের রয়েল মেডিকেল হল ও নরসিংদী ফার্মা নামের দুই ফার্মেসি থেকে ক্যানসারের নকল ওষুধ ও বিনামূল্যের বিপুল পরিমাণের সরকারি ওষুধ জব্দ করা হয়েছে।অভিযানের নেতৃত্বে থাকা র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, র‌্যাব-২ ও বাংলাদেশ ওষুধ প্রশাসনের সদস্যদের সহযোগিতায় দুপুর থেকে মোহাম্মদপুর এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চলছে। এখন পর্যন্ত দু’টি ফার্মেসির গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ও ক্যানসারের নকল ওষুধ জব্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, রয়েল মেডিকেল হল নামের একটি ফার্মেসির গোডাউনে বিপুল পরিমাণ বিনামূল্যের সরকারি ওষুধ পাওয়া গেছে। অন্যদিকে নরসিংদী ফার্মা নামের একটি ফার্মেসির গোডাউনে ক্যানসারের নকল ওষুধ জব্দ করা হয়েছে। এসব ওষুধের গায়ে ভারতীয় মূল্য ট্যাগ লাগানো থাকলেও এগুলো সম্পূর্ণ নকল ওষুধ। এসব অপরাধে ফার্মেসি দু’টিকে সিলগালা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ad

পাঠকের মতামত