264176

হাসপাতালে MRI Scan -র সময় মহিলারা পোশাক খুলতেন,আর তুলে নেওয়া হত ভিডিও

নিউজ ডেস্ক।। MRI Scan -র সময় মহিলারা পোশাক খুলতেন,আর তুলে নেওয়া হত ভিডিও। ভারতের পুনের হাসপাতালে ওয়ার্ড বয়ের কাজ করতেন ভারতের পুনের হাসপাতালে, এখন ২৫ বছরেরে লাহু উত্তেকর পুলিশি হেফাজতে ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ মারাত্মক ৷  MRI -করাতে আসতেন রোগীরা ৷ তাঁর মধ্যে যাঁরা মহিলা ছিলেন তাঁদের ভিডিও তুলে রাখতেন এই ওয়ার্ড বয়৷ গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুনে পুলিশ এমনটিই জানিয়েছে ৷ আসলে MRI করার জন্য মহিলারা যখন পোশাক পরিবর্তন করতে যেতেন তখনই গোপনে তাঁদের নগ্ন ভিডিও তুলে রাখতেন তিনি ৷

একজন মহিলার অভিযোগ সামনে আসার পরই এই চক্রের পর্দা ফাঁস হয়েছে ৷ মহিলার স্বামী জানিয়েছেন তাঁর স্ত্রী মারাত্মক অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন ৷ তাঁকে MRI করার কথা বলেন চিকিৎসকরা ৷ এই ওয়ার্ডবয় মহিলাকে একটি ঘরে পোশাক পরিবর্তন করতে যেতে বলেন ৷ যেটা পোশাক পরিবর্তনের জন্য নির্ধারিত ঘর ছিল না ৷ সেখানে ভদ্রমহিলা একটি ফোন খুঁজে পান ৷ তিনি তাঁর স্বামীকে খবর দিলে তাঁরা ফোনটা চেক করেন ৷ সেখানে ভদ্রমহিলার পোশাক পরিবর্তনের ভিডিও পাওয়া যায় ৷

ভুক্তভোগী কয়েকজন মহিলার সাথে মিডিয়াকর্মীরা কথা বলে আরো জানতে পারেন ওই ওয়ার্ড বয় তাদের সাথে নানান ধরনের খারাপ ব্যবহার করেছেন ৷ভুক্তভোগী মহিলারা ওয়ার্ড বয় এর উপযুক্ত শাস্তি দাবি করেছেন ৷ ২৫ বছরেরে লাহু উত্তেকর এই কাজ আগেও করেছেন বলে জানিয়েছে কোরেগাঁও পার্ক পুলিশ ৷তদন্ত শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন পুলিশ ৷

ad

পাঠকের মতামত