ভারতের প্রত্যাঘাতে আতঙ্কিত পাকিস্তান, সীমান্ত থেকে সরাচ্ছে জঙ্গি আস্তানা!
পুলওয়ামায় হামলার পর থেকেই গোটা ভারত পাকিস্তানের উপরে চরম ক্ষুব্ধ। গোটা দেশবাসী প্রতিবেশী শত্রুদেশ পাকিস্তানের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নেওয়ার আবেদন জানাচ্ছে সরকারের কাছে। আর এর জন্যই পাকিস্তান আতঙ্কিত যে, ভারত আবার না সার্জিক্যাল স্ট্রাইক না করে দেয়।ভারতের ভয়ে আতঙ্কিত হয়ে পাকিস্তান এখন সীমান্ত থেকে জঙ্গিদের আস্তানা সরাচ্ছে। সুত্র অনুযায়ী এবার জঙ্গিদের আস্তানা সেনা ছাউনির ঠিক পাশেই হবে। আর এরকম যদি হয়, তাহলে ভারতের লাভই হবে। কারণ এক ঢিলে দুই পাখি মারতে পারবে ভারতীয় সেনার জওয়ানেরা।
মোদী সরকার জানিয়েছে যে, সিআরপিএফ এর উপর কাপুরুষের মত হামলা করা জঙ্গি সংগঠন জৈশ এ মহম্মদ এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। এই সময় দুই দেশের সীমান্তই উত্তপ্ত। কাশ্মীরের উচ্চ পদস্থ গোয়েন্দা সূত্র জানিয়েছে যে, এই সময় সীমান্তে কোনপ্রকারের আর্টিলারি মুভমেন্ট করা হচ্ছে না।সূত্র জানায়, ‘ যেখানে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হত আর যেখান থেকে জঙ্গিদের এদেশে পাঠানো হত, সেই যায়গা থেকে সব জঙ্গি ঘাঁটি সরিয়ে নিয়েছে পাকিস্তান। এখন আমাদের কাছে একটাই বিকল্প হল, পাক সেনা ছাউনিতে আক্রমণ করা। কিন্তু এটা করলে যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে”
গোয়েন্দা সূত্র অনুযায়ী, পাকিস্তান জঙ্গি হামলার পর জবাবি পদক্ষেপ এর জন্য আতঙ্কিত আছে। আর তাঁর জন্যই তাঁরা জঙ্গিদের আস্তানা সরিয়ে নিয়ে গেছে, আর তাঁদের শীতকালীন পোস্ট গুলোকেও খালি করেনি। সূত্র জানায়, আনুমানিক ৫০-৬০ শীতকালীন পাক সেনা ছাউনি যেগুলো প্রতি বছর শীতের পর খালি করা হয়ে থাকে, সেখানে এখনো পাক সৈন্য আছে। আপাতত ওরা সংখ্যায় কত সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি।




