264391

বোরকা পরে মহিলাদের শৌচালয়ে সরকারি কর্মচারী!

ডেস্ক রিপোর্ট।। বোরকা পরে মহিলাদের শৌচালয়ে প্রবেশ করেছেন এক সরকারি কর্মচারী। ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এমন ঘটনা ঘটেছে ভারতে। খবর এনডিটিভির।

ঘটানার বিস্তারিত সম্পর্কে জানা যায়, বোরকার ছদ্মবেশে শনিবার গোয়ার কেন্দ্রীয় একটি বাস স্ট্যান্ডে মহিলাদের শৌচালয়ে প্রবেশ করেন এক ব্যক্তি। অভিযুক্ত ওই ব্যক্তির নাম ভার্গিল ফার্নান্দেজ। তিনি রাজ্য সরকারের কর্মচারী। শনিবার মহিলাদের শৌচালয়ে বোরকা পরে ওই ব্যক্তি প্রবেশ করেন। এতে সেখানকার স্থানীয় কিছু লোকের সন্দেহ হয়। এরপর শৌচালয় থেকে বেরোলে ওই ব্যক্তি পাকড়াও করে।

গোয়া পুলিশের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, পানাজি বাসস্ট্যান্ডে একটি মহিলাদের শৌচালয়ে প্রবেশ করার জন্য একজন মুসলিম নারীর ছদ্মবেশ ধারণ করার জন্য অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৯ ধারা (ছদ্মবেশ) অনুযায়ী মামলা করা হয়েছে। তবে কি কারণে ওই ব্যক্তি বোরকা পরে মহিলাদের শৌচালয়ে প্রবেশ করেছেন তাঁর বিস্তারিত কিছু বলা হয়। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

ad

পাঠকের মতামত