কড়া ভাষায় মোদীকে হুঁশিয়ারি রাখির, জঙ্গি হামলা নিয়ে রাখির ভিডিও ভাইরাল
বিনোদন ডেস্ক।। যে কোনও বিষয়েই মতামত প্রকাশ করা তাঁর স্বভাব। আর রাখি সবন্তের মতপ্রকাশ মানেই তা নিয়ে বিতর্ক। এবার পুলওয়ামা জঙ্গি হামলায়ও মুখ খুললেন বিতর্কের রানি। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে রাখি বলেন, ‘‘পুরো দেশ এত জন সেনার মৃত্যুতে ফুঁসছে। মোদীজি আপনি এবং আপনার মন্ত্রীরা শান্তির ঘুম ঘুমোতে পারেন এই সেনা জওয়ানদের জন্য। আমরা সবাই সুরক্ষিত ওঁদের জন্যই।’’
এর পরে তিনি জওয়ানদের পরিবারকে টাকা দিয়ে সাহায্য করার নির্দেশ দেন নরেন্দ্র মোদীকে। কড়া ভাষায় বলেন, ‘‘মোদীজি আপনার থেকে কিছু চাই না। নিজের পকেট থেকে আপনি টাকা দেবেন না। দেশের নাগরিকের টাকা শহিদ জওয়ানদের হাতে তুলে দিন।’’ রাখি শেষে বলেন, ‘‘জওয়ানদেরকে শুধু ব্যবহার করা হয়। এখন সবাই শোকপ্রকাশ করলেও ক’দিন পরে সবাই ভুলে যাবেন। তাই এই জওয়ানদের পরিবারের হাতে ৫০ লক্ষ টাকা করে তুলে দিন।’’ ভিডিও…
https://www.instagram.com/p/Bt7vu9IASgb/?utm_source=ig_embed
রাখি এই ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়।




