২৩শ যাত্রী নিয়ে বাংলাদেশের ট্রেন ভারতে
বাংলাদেশ রেলওয়ের একটি বিশেষ ট্রেন ২ হাজার ২শ ৫৫ জন যাত্রী নিয়ে ভারতে গেছে। শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টার কিছু পর ২৪টি বগি নিয়ে বিশেষ ট্রেনটি চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক স্টেশন দিয়ে ভারতে প্রবেশ করে।ভারতের মেদেনীপুরে মাওলা পাকের ওরশ শরীফে যোগ দিতে বাংলাদেশি বিশেষ একটি ট্রেন ভারতে গেছে বলে নিশ্চিত করেছেন দর্শনা আন্তর্জাতিক স্টেশনের ম্যানেজার মীর লিয়াকত আলি।তিনি জানান, প্রতি বছর ৪ঠা ফাল্গুন বাংলাদেশের আন্জুমান-ই-কাদেরীয়ার অনুসারীরা ভারতের জোড়া মসজিদে মাওলা পাকের ওরশ শরীফে দিয়ে থাকেন। তাদেরকে বহনের জন্য বাংলাদেশ রেলওয়ে বিশেষ এ ট্রেনটি ব্যবস্থা করেন।
ওরসে যাওয়া বাংলাদেশি নাগরিক টাঙ্গাইলের কাদের বক্স পরিবর্তন ডটকমকে জানান, প্রতি বছর তারা ভারতের মেদেনীপুরে জোড়া মসজিদে মাওলা পাকের ওরশ শরীফে যোগ দিয়ে থাকেন। এবার পীরের ১১৮তম ওরস। এবারের ওরসে যোগ দিতে ২২শ ৫৫ জন যাত্রী যাচ্ছেন। সকালে রাজবাড়ি স্টেশন থেকে বিশেষ ট্রেনটি যাত্রা শুরু করে। সকাল ১০টার পর দর্শনা স্টেশনে পৌঁছায়। সেখানে ট্রেনের যাত্রীদের কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ শেষ করা হয়।ট্রেনটি আগামী মঙ্গলবার ফের বাংলাদেশে ফিরবে বলে জানান দর্শনা আন্তর্জাতিক স্টেশন মাস্টার মীর লিয়াকত আলী।




