264522

ব্রিটিশ আমলের পিলার জব্দ, গ্রেপ্তার ৫

নিউজ ডেস্ক।। বরিশালের পিরোজপুরে স্বরুপকাঠী উপজেলায় ব্রিটিশ আমলের একটি পিলার জব্দসহ পিলার কেনা-বেচা চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে স্বরুপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- স্বরুপকাঠী উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বিশাল গ্রামের জামাল ফকির (৪৫), কোটালিপাড়া উপজেলার মো. মাহবুব আলম (৪৬), নাজিপুর উপজেলার এখলাচুর রহমান (২৫), জাহিদুল ইসলাম (২৩) ও রাসেল খান (৪৬)।

স্বরুপকাঠী থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বিশাল গ্রামের জামাল ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে ৩২ ইঞ্চি লম্বা এবং ২৩ ইঞ্চি চওড়া একটি পিলার জব্দ করা হয়। এ সময় পিলার কেনা-বেচা চক্রের পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। পিলারটির গায়ে ব্রিটিশ ইস্ট-ইন্ডিয়া কোম্পানি লেখা ছিল। ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাতেই থানায় মামলা দায়ের করা হয় এবং তাদের আজ রোববার আদালতে পাঠানো হয়েছে।

ad

পাঠকের মতামত