264607

এবার পাক সেনা বহরে আত্মঘাতী হামলা, নিহত ৯

পাকিস্তানের কোয়েট্টায় পাক সেনা বহরে আত্মঘাতী হামলা হয়েছে। এতে অন্তত ৯ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এছাড়া আরও ১১ জন আহত হয়েছে।গত বৃহস্পতিবার বিকেলে জম্মু-কাশ্মীরের পুলওয়ামার অবন্তিপুরায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৪৯ জন ভারতীয় সিআরপিএফ জওয়ান নিহত হন। ওই ঘটনার মাত্র তিনদিন পর পাকিস্তানি সেনা বহরে হামলা হলো।জানা যায়, বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বেলুচ রিপাবলিকান গার্ডস এই হামলার দায় স্বীকার করেছে। সৌদি আরবের ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমান পাকিস্তানে পৌঁছার কয়েক ঘণ্টা আগে এই হামলা হয়।

কাশ্মীরে হামলার ঘটনায় গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে পাকিস্তানের সেনা বহরে হামলার ঘটনা দেশ দুটির পারস্পরিক সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

ad

পাঠকের মতামত