264115

শাকিবের সাহসে অন্ধকার জগত (ভিডিও)

বিনোদন ডেস্ক।। ফেব্রুয়ারির ২২ তারিখে মুক্তি পাচ্ছে চিত্রনায়ক ডিএ তায়েব অভিনীত ছবি ‘অন্ধকার জগত’। ছবিটির মুক্তি উপলক্ষে শনিবার বিকেলে এফডিসির ৮ নম্বর ফ্লোরে আয়োজন করা হয় প্রিমিয়ার শো। ছবিটির প্রিমিয়ার শোতেই সবাইকে চমকে দিয়ে হাজির হন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। ছবি দেখার মাঝপথে মঞ্চে বক্তব্যও দিলেন ঢাকাই ছবির এ শাহেনশাহ। সেই বক্তব্যে সাহস দিলেন ডিএ তায়েবহস ছবির পুরো টিমকে। এর আগে দুপুরে কলকাতা থেকে ফেরেন শাকিব। বাংলাদেশে ফিরেই চলে আসেন ‘অন্ধকার জগত’র এই প্রিমিয়ার শোতে।

দর্শক কাতারে বসে আধাঘন্ট উপভোগ করেন ছবিটি। এর যাওয়ার আগে মঞ্চে উঠে শাকিব খান প্রেরণা দিয়ে যান ছবিটির নায়ক ডিএ তায়েবকে। শাকিব খান বলেন, ডিএ তায়েব ভাইকে অভিনেতার পাশপাশি একজন ভালো মানুষ হিসেবে তাকে চিনি। তিনি সবসময় শিল্পীদের পাশে থেকেছেন। শুধুমাত্র শিল্পের প্রতি ভালোবাসা আছে বলে, শিল্পমনা বলে তায়েব ভাই ভালো কাজের চেষ্টা করে যাচ্ছেন। এটা অনেক দিন ধরেই দেখে আসছি আমরা। এ জন্য তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। ‘অন্ধকার জগত’ এবং তার জন্য শুভ কামনা থাকলো।

ব্যবসা ভালোমন্দ যাই হোকনা কেন সাহস না হারানোর পরামর্শ দিয়ে শাকিব বলেন, ‘অন্ধকার জগত’ বাণিজ্যিক ধারার ছবি। মুক্তির পর ভালো-ব্যবসা করবে এটাই চাই। আর ভালো-মন্দ ব্যবসা যাই হোক না তায়েব ভাই কখনো সাহস হারাবেন না। আগামীতে আরো ভালো ভালো ছবি করুন এটাই প্রত্যাশা থাকলো।

অন্ধকার জগত ছবির পরিচালক বদিউল আলম খোকন। শাকিব খান অভিনীত একাধিক ছবির পরিচালকও তিনি। তাকে উদ্দ্যেশ করে ‘শিকারি’খ্যাত এ নায়ক বলেন, এ ছবির পরিচালক বদিউল আলম খোকন। তিনি কর্মাশিয়াল সিনেমার একজন উঁচুমানের নির্মাতা। আমার অনেক হিট ছবির পরিচালকও তিনি। সবমিলিয়ে অন্ধকার জগতও ভালো যাবে এটাই কামনা করি।

এসজি প্রোডাকশনের ব্যানারে নির্মিত অন্ধকার জগতে ডিএ তায়েব ছাড়াও অভিনয় করেছেন মাহিয়া মাহি, আলেকজান্ডার বো, মিশা সওদাগর প্রমুখ। প্রিমিয়ার শোতে শাকিব খান ও ডিএ তায়েব ছাড়া আরও উপস্থিত ছিলেন, ডিআইজি হাবিবুর রহমান, পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, মাহফুজুর রহমানসহ অনেকেই।

ad

পাঠকের মতামত