264126

ভিডিও ভাইরাল, সীমান্তে প্রাণ হারানো মেজর অক্ষয়ের ছোট্ট মেয়ের

ডেস্ক রিপোর্ট।। বাবা চলে গিয়েছেন বছর দুয়েক আগে। ২০১৬ সালে জম্মু ও কাশ্মীরের নাগরোটায় জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন মেজর অক্ষয় গিরিশ। তার একরত্তি মেয়ে নয়নার ভিডিও মন জিতে নিল নেটিজেনদের। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এক জানা গেছে, বেঙ্গালুরুর বাসিন্দা অক্ষয়ের মৃত্যুর সময় নয়নার বয়স ছিল আড়াই। ভিডিওটি পোস্ট করেছেন তার ঠাকুমা মেঘনা গিরিশ।

ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘অক্ষয়ের মৃত্যু হওয়ার এক বছর পরে নয়না তার বাবার সঙ্গে কথোপকথনের স্মৃতিচারণ করছে। সে শেখাচ্ছে ‘আর্মি’ শব্দের অর্থ। ভিডিওটিতে উঠে এসেছে সারল্য আর বিশ্বাস। ভালবাসা একটা আবেগ। আর্মি ও দেশের মানুষের প্রতি ওর বাবার ভালবাসা ওর মধ্যেও বাসা বেঁধেছে।’ ভিডিওটি টুইটারে পোস্ট হওয়ার পরেই ভাইরাল হয়ে যায়। একরত্তি নয়নার বার্তায় মন আর্দ্র হয়েছে সকলের।

https://www.youtube.com/watch?v=AZh2sofs1vI

 

ad

পাঠকের মতামত