263892

গ্যাস না থাকায় হোটেলে খাবারের জন্য দীর্ঘ লাইন

সাভার, ধামরাই, মানিকগঞ্জ, আমিনবাজার ও রাজধানীর ধানমন্ডি, জিগাতলা, গ্রিন রোড, হাজারীবাগ, মোহাম্মদপুরসহ কয়েকটি এলাকায় গ্যাস নেই। শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে এসব স্থানে গ্যাস নেই। গ্যাস না থাকায় রেস্টুরেন্টের বাইরে খাবারের জন্য দীর্ঘ লাইন দিতে দেখা যায়।গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) আশুলিয়া প্রান্তের একটি ট্রান্সমিশন লাইনের ভালভ পরিবর্তন করার কারণে এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে, রাজধানী ও এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।এদিকে গ্যাস না থাকায় এসব এলাকায় হোটেল ও রেস্তোরায় খাবারের জন্য দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে মেস ও হোস্টেলের শিক্ষার্থী ও ব্যাচেলরদের বেশি কষ্ট পোহাতে দেখা যায়।

সরোজমিনে ধানমন্ডির সোবহানবাগের তেহরি ঘর নামক রেস্তোরায় খাবারের জন্য দীর্ঘ লাইন দিতে দেখা যায়।বলা হয়, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আশুলিয়া ও আমিনবাজার সিজিএস প্ল্যান্ট থেকে তিতাস সিস্টেমে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ad

পাঠকের মতামত