263595

মা রাজি না হওয়ায় মেয়েকে ধর্ষণ, অতপর…

ডেস্ক রিপোর্ট।। যৌন সম্পর্ক স্থাপনে মা রাজি না হওয়ায় তার শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। শিশুটিকে দুই টুকরো এবং মুখের চামড়াও তুলে ফেলা হয়েছে। এ ঘটনায় ভারতের মুম্বাই থেকে ২৭ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রায়গড় থানার পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ওই যুবক ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।শিশুটির মা যৌন সম্পর্ক স্থাপনে রাজি না হওয়ায় এ নৃশংসতা ঘটিয়েছে বলে জানিয়েছেন।

শিশুটির বাবা ও অভিযুক্ত যুবক বন্ধু ছিলেন। দুজনেই উত্তরপ্রদেশের। শিশুটির বধির মা বারবার ওই ব্যক্তিকে বাড়িতে ঢুকতে মানা করেছিলেন। স্বামীকে জানিয়ে দেওয়ারও হুমকি দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শিশুটি ওই যুবকের বাড়িতে গেলে তাকে বাড়ি ফিরিয়ে দিতে যান তিনি। তখন তাকে সবার সামনেই ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। তখনই বদলা নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। পরে শিশুটির মা যখন ঘরের ভেতরে কাজ করছিলেন, তখন শিশুটিকে তুলে নিয়ে যান ওই যুবক।

ad

পাঠকের মতামত