263840

এ কেমন শত্রুতা! পেপে গাছের পর মেরে ফেললো ২০০ হাঁস

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চররুস্তুম গ্রামের জলিল গাজী নিজ বাড়িতে ৯ শতাধিক হাঁসের একটি খামার গড়ে তুলেছিলেন। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার পার্শ্ববর্তী চরবেষ্টিন গ্রামের বিলে ওইসব হাঁস চরাতে নিয়ে যান জলিল। আর সেখানে ধান খাওয়ার পর হঠাৎই একের পর এক হাঁস মারা যেতে থাকে।এ ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করে হাঁস বাড়ি ফিরে এলে সন্ধ্যা পর্যন্ত প্রায় ২০০ হাঁস মারা যায়। এখনও অনেক হাঁস অসুস্থ রয়েছে।ভুক্তভোগী জলিল গাজী অভিযোগ করেছেন, দুর্বৃত্তদের বিষ মেশানো ধান খেয়ে হাঁসগুলো মারা গেছে বলে । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীরা নিরীহ প্রাণীর সঙ্গে এমন শত্রুতায় হতবাক।

খামারি জলিল গাজী অভিযোগ করেন, ‘চরবেষ্টিন গ্রামের হানিফ হাওলাদার শত্রুতা করে এ ঘৃণ্য কাজ করেছে। এক সপ্তাহ আগে ওই এলাকায় তার হাঁস নিতে নিষেধ করেন হানিফ।’জলিল বলেন, ‘ওই এলাকায় ভোলা থেকে আনা এক খামারিকে দিয়ে হাঁস পালবেন বলে জানিয়েছিল হানিফ।’এ দিকে জলিলের এসব অভিযোগ অস্বীকার করে হানিফ হাওলাদার বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। শুনেছি সন্ধ্যার আগে দূরে গিয়ে তার অনেক হাঁস মারা গেছে।’এরই মধ্যে শুক্রবার দুপুরে বিষক্রিয়ায় মৃত কয়েকটি হাঁস ময়নাতদন্তের জন্য গলাচিপায় পাঠানো হয়েছে।

বিষয়টি নিয়ে রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। শুক্রবার দুপুর পর্যন্ত এ ঘটনায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’উল্লেখ্যে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের দেউলির মাঠে ৩ বিঘা জমির দুই হাজার ফলন্ত পেঁপেঁ গাছ কেটে দিয়েছে এমনই কিছু মানুষরুপী । বুধবার দিন গত রাতে এই গাছ কাটার ঘটনা ঘটিয়েছে তারা।

ad

পাঠকের মতামত