263230

পিপিএম পদকের অর্থ দান করে দিলেন পুলিশ সুপার জাহাঙ্গীর

ফেনী প্রতিনিধি : ফেনীর পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার তার রাষ্ট্রপতির পুলিশ পদকের (পিপিএম) পুরো ৫০ হাজার টাকা স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুদান হিসাবে প্রদান করেছেন।বৃহস্পতিবার ফেনীর কাজিরবাগ ইকোপার্কে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বসন্ত উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের ভালোবাসা আর ঐকান্তিক সহযোগিতার কারণেই আমি এ পদক পেয়েছি। আর সে কারণেই আমি এ অর্থ মানবতার জন্য ব্যয় করতে চাই।

ফেনী শহরতলীর কাজীরবাগ ইকোপার্কে দিনব্যপী আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের প্রধান সমন্বয়ক মঞ্জিলা আক্তার মিমির পরিচালনায় ও প্রধান উপদেষ্টা মহিনুর জাহান লাবনীর সভাপিতত্বে প্রধান অতিথি ছিলেন অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান এবং বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির।

ad

পাঠকের মতামত