263063

সাড়ে ৬ কোটি টাকার ফুল বিক্রি ভালোবাসা দিবসে

নিউজ ডেস্ক।। বাংলাদেশে বছরে দেড় বিলিয়ন ডলারের ফুলের বাজার রয়েছে। আর সেই বাজার প্রতিনিয়তই বাড়ছে। পাশাপাশি বাড়ছে ফুল রপ্তানির সম্ভাবনাও। বসন্তবরণ উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবস-এ দুদিন অন্য যে কোনো সময়ের চেয়ে জমজমাট হয় ফুলের বাজার। আর সেই চাহিদা মিটিয়ে আসছে দেশের ফুলের রাজধানী হিসেবে খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ও সাভারের বিরুলিয়ার পাইকারি বাজারগুলো।

গতকালই এ দুই বাজারে প্রায় সাড়ে ৬ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আবদুর রহিম বলেন, ‘পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে গতকাল গদখালী বাজার থেকে ৬ লাখ গোলাপ, ২ লাখ জারবেরা, ৩০ লাখ গ্লাডিওলাস, ২ লাখ রজনীগন্ধা, ১০ হাজার চন্দ্রমল্লিকা ও এক কোটির মতো গাঁদা দেশের বিভিন্ন জেলার ফুলের হাটে পাঠানো হয়েছে; যার দাম ৬ কোটি টাকারও বেশি।

আর গত এক সপ্তাহে অন্তত ১৫ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি ফুল গেছে ঢাকা ও চট্টগ্রামে।’ দিবস দুটি উপলক্ষে ৯ ফেব্রুয়ারি থেকে গদখালীতে ফুলের বেচাবিক্রি বাড়ে। তবে গত মঙ্গলবার মোকামে ফুলচাষি ও ব্যবসায়ীদের ব্যস্ততা ছিল অন্যদিনের চেয়ে বেশি। আর বিরুলিয়ায় গোলাপগ্রামের ফুল আগেই বাগানসহ বিক্রি হয়ে যায়। কলি থাকা অবস্থায় চাষিদের কাছ থেকে বাগান কিনে নেন রাজধানীসহ বিভিন্ন স্থানের ফুল ব্যবসায়ীরা। এর মধ্যেও গতকাল বিরুলিয়ায় প্রায় ৫০ লাখ টাকার গোলাপ বিক্রি হয়েছে।

ad

পাঠকের মতামত