263089

‘শাহেনশাহ’ মাতালেন পুলিশদের মঞ্চ

বিনোদন ডেস্ক।। ঢাকা মহানগরীর বিভিন্ন শ্রেণী-পেশার সম্মানিত নগরবাসীদের উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৪তম প্রতিষ্ঠাদিবস। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপির শুভ উদ্বোধনী ঘোষণার পরই শুরু হয় অনুষ্ঠানের চূড়ান্ত পর্ব। এ অনুষ্ঠানেই দেশের সেরা নায়ক শাকিব খান অংশ গ্রহণ করেন। তার সঙ্গে অংশ নেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। একই মঞ্চে আরও পারফর্ম করেন চিত্রনায়ক ফেরদৌস ও তমা মির্জা। এ সময় শাকিব খানের মঞ্চে হাজির হলে দর্শক সাড়িতে হইহু্ল্লুর পরে যায়। শাকিব শাকিব বলে স্লোগান আসতে থাকে। শাকিব খানও মঞ্চে উঠে ভালোবাসা ও ফাল্গুনের শুভেচ্ছা জানান সবাইকে। সেই সঙ্গে জানান ভালোবাসা। পরে মুক্তি প্রতিক্ষিত ‘শাহেনশাহ’ ছবির গানগুলোর সঙ্গে পারফর্ম করেন শাকিব-নুসরাত।

শাহরিয়ার নাজিম জয় শান্তা ইসলামের উপস্থাপনায় মঞ্চে গান করেন শিল্পী পারভেজ ও ঐশী এবং বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটিতে আরও নৃত্য পরিবেশন করেন ঈগল ড্যান্স একাডেমির সদস্যরা। পুরো অনুষ্ঠানের নাচের কোরিওগ্রাফি করেন তানজিল আলম। পুলিশের এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন ও বাংলাদেশ পুলিশ’র ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।

এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্য, বিদেশী কূটনৈতিকবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ, ঢাকাস্থ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, চলচ্চিত্র ব্যক্তিত্ব, সুশীল সমাজ, ব্যবসায়ী, বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত