নেহা কাক্করের নতুন প্রেমিক?
বিনোদন ডেস্ক।। সম্প্রতি বলিউড অভিনেতা প্রেমিক হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদ ঘটে ভারতীয় সংগীত শিল্পী নেহা কাক্করের। হিমাংশর সঙ্গে সম্পর্কের অবনতিতে নেহা কিছুটা মানসিকভাবে ভেঙে পড়লেও এখন অনেকটাই নিজেকে সামালে উঠেছেন বলে জানা যায়। কিছুদিন আগে সংবাদমাধ্যমে বিচ্ছেদ নিয়ে মুখ খোলেন নেহা। এর রেশ কাটতে না কাটতেই ফের সংবাদের শিরোনাম হলেন বলিউডের এই জনপ্রিয় শিল্পী।
এনডিটিভি জানায়, বুধবার ভ্যালেন্টাইন্স ডের শুরুতে নেহা কাক্করের সামনে আচমকা গোলাপের তোড়া নিয়ে হাঁটু মুড়ে বসে যান এক ব্যক্তি। নেহাকে ঠিক বলিউডি স্টাইলেই প্রোপোজ করে বসেন তিনি। তাৎক্ষণিক পরিচয় জানা না গেলেও পরে জানা যায়, ওই যুবকের নাম দীপাংশু নারঙ। নেহারই সহকর্মী তিনি।
নেহা তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই মুহূর্তের দৃশ্যটি পোস্ট করেন। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘শেষ রাতে ব্যাক স্টেজে ভ্যালেন্টাইন্স ডে সারপ্রাইজ। আমি খুব সৌভাগ্যবান যে দীপাংশু নারঙয়ের মতো ‘নেহার্ট’ মানুষ পেয়েছি।’ নেহার্ট- এর অর্থ হল হল নেহাকে ভালোবাসে এমন কেউ। ভিডিওটি পোস্ট করার এক ঘণ্টায় প্রায় ৬ লাখের বেশি মানুষ দেখেছেন।
দিল্লির বাসিন্দা নেহা কাক্করের শৈশব থেকেই গান গাইছেন। ৩০ বছর বয়সী নেহা গানের রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডলে ২০০৬ সালে অংশগ্রহণ করেন এবং এখন এই শোয়েরই বিচারক তিনি।




