আলিয়া-রণবীরের মধ্যে জোর ঝগড়া, ভিডিও ভাইরাল( ভিডিও)
বিনোদন ডেস্ক: বলিউডে গুঞ্জন আর কিছু দিনের মধ্যেই আরও এক তারকা জুটি বাগদান পর্ব সারতে চলেছেন— রণবীর কপূর ও আলিয়া ভট্ট। সোনম কপূরের বিয়েতে তাঁদের প্রথম এক সঙ্গে দেখা যায়।তার পরে বিভিন্ন জায়গায় একসঙ্গে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছেন আলিয়া-রণবীর। কিন্তু রণবীর-আলিয়ার মধ্যে নাকি ইতিমধ্যেই কথা কাটাকাটি শুরু হয়ে গিয়েছে।বুধবার রাতে আলিয়ার সঙ্গে মিলে তার ও রণবীর সিং জুটির বহু চর্চিত ছবি ‘গলি বয়’ দেখতে গিয়েছিলেন রণবীর। সিনেমা দেখে যখন বের হলেন, তখন রণবীর-আলিয়া দুজনের মুখেই কোনও হাসি ছিল না। আলিয়াকে একপ্রকার কাঁদো কাঁদো মুখে লিফট থেকে বের হতে দেখা যায়।
তারপর গাড়িতে ওঠার পর কোনও একটি বিষয় নিয়ে আলিয়ার সঙ্গে ঝগড়া করতে দেখা যায় রণবীরকে। আলিয়াকে অবশ্য সেই মুহূর্তে বিশেষ কথা বলতে দেখা যায়নি। তবে তারপর তাদের মধ্যে কী ঘটেছে, তা অবশ্য বোঝা যায়নি। কারণ ততক্ষণে গাড়িটা ওই জায়গা থেকে বের হয়ে যায়।এই ভিডিওটি ভাইরাল হতেই রণবীরকে একহাত নেন ভক্তরা। অনেকেই প্রশ্ন তোলেন আলিয়া কেন রণবীরের জন্য সময় নষ্ট করছেন? কেউ বলেন, রণবীরের সঙ্গে প্রেম করে জীবনের বড় ভুল করছেন আলিয়া। রণবীর সব সময়ই বিরক্তই থাকেন।
প্রশ্ন তোলা হয়, আলিয়া কেন রণবীরকে সহ্য করছেন? এর থেকে ভালো অল্প বয়সী ভালো কাউকে আলিয়া বেছে নিন। কেউ কেউ আবার অন্য আলিয়া যাতে রণবীরকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেন সেই পরামর্শ দেন।কারো কারো বক্তব্য রণবীর কাপুর আলিয়ার মুখ থেকে হাসি কেড়ে নিয়েছেন। আলিয়া রণবীরের থেকে অনেক বেশি ট্যালেন্টেড। কেউ কেউ আবার রণবীরকে অত্যন্ত খারাপ একজন মানুষ বলে বর্ণনা করেছেন। রণবীর নাকি কোনও মেয়েরই যোগ্য নন।
প্রসঙ্গত, কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রণবীরের প্রশংসায় ভরিয়ে দেন আলিয়া। পাশাপাশি এও স্বীকার করেন নেন, রণবীরের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তার ব্যক্তিগত জীবন নিয়ে বড় বেশি আলোচনা হচ্ছে, বিষয়টি অনকে বেশি সংবাদমাধ্যমের দৃষ্টিটি আসছে, যেটা আগে কখনও হয়নি।তবে আলিয়ার কথায় তার আর রণবীরের সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যমে যেটাই লেখা হোক না কেন, তার কিছু যায় আসে না। তিনি এই সম্পর্কটাকে সবকিছু থেকে দূরে সুরক্ষিত রাখতে চান। তবে এভাবে চলতে থাকতে তাঁদের সম্পর্ক কত দূর এগোবে, তা নিয়ে ইতিমধ্য়েই প্রশ্ন উঠতে শুরু করেছেন।তথ্যসূত্র: জি নিউজ
https://www.instagram.com/p/Bt2XrcXjufv/?utm_source=ig_web_copy_link




