262943

ভালবাসা দিবসে মসজিদের উদ্বোধন করলেন ওসি হুমায়ুন

বগুড়ার শেরপুরে ভবানীপুর ইউনিয়নের বিশ্বা গ্রামবাসির উদ্যোগ ও অর্থায়নে তিন তলাবিশিষ্ট বিশ্বা কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালবাসা দিবসের বেলা ১১ টায় মসজিদ ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল হোসেন বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মসজিনের নিমার্ণ কাজের উদ্ধোধন করেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর।

এরসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, শেরপুর থানার এসআই আব্দুল গফুর, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল হক, সহ সভাপতি শফিকুল ইসলাম শরীফ, মসজিদ ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক বাদশা আলম পলাশ, দাতা সদস্য ময়দান মন্ডল, আলহাজ্ব আহসান আলী, আজহার আলী, আলহাজ্ব শাজাহান, আব্দুর রহিম, আলহাজ্ব রমজান আলীসহ মসজিদ কমিটির সকল সদস্য ও গ্রামবাসিরা উপস্থিত ছিলেন। মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধনের মোনাজাত শেষে মিষ্টিমুখ করে মসজিদ নির্মানের জন্য প্রধান অতিথি নগদ অর্থ প্রদান করেন।

ad

পাঠকের মতামত