262933

প্রেম নিয়ে অবশেষে মুখ খুললেন ভাবনা, শীঘ্রই বিয়ে

বিনোদন ডেস্ক: শোবিজ পাড়ায় গুণী নির্মাতা অনিমেষ আইচ ও জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার প্রেম-বিয়ের গুঞ্জন বহুদিনের। বরাবরই তারা বিষয়টি অস্বীকার করে এসেছেন। জানিয়েছিলেন, তারা ভালো বন্ধু। তবে এবার ভালোবাসা দিবসে, প্রেম ও বিয়ের কথা স্বীকার করলেন অনিমেষ-ভাবনা দু’জনেই।কিন্তু আসল কথা কত দিন চেপে রাখা যায়। অবশেষে নিজেরাই প্রকাশ করলেন।ভালোবাসা দিবস উপলক্ষে বৃহস্পতিবার জানিয়ে দিলেন তাদের মধ্যকার সম্পর্কের খবর। শুধু তাই নয় এও জানালেন শিগগিরই তাদের মধ্যে বিয়ে হচ্ছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ভাবনা নিজেই। তিনি বলেন, ‘বন্ধুত্বের সূত্র ধরেই তাদের মাঝে ভালোবাসার জন্ম। এখন আমরা দুজন দুজনকে ভালোবাসি। শিগগিরই বিয়ে করতে যাচ্ছি।’জানা যায়, ‘নয়টার সংবাদ’ নামের একটি নাটকের মাধ্যমে অনিমেষ ও ভাবনার পরিচয়। ২০১৩ সালে এই নাটকটির জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার পান অনিমেষ। পুরস্কারের দিন রাতে অভিনন্দন জানানোর জন্য অনিমেষকে ফোন করেন ভাবনা। সেই থেকে গল্প শুরু। তারপর মন দেওয়া-নেওয়া। সবশেষ বিয়ের কথা বলা। এখন শুধু অপেক্ষা বিয়ের।

ad

পাঠকের মতামত