262717

আমেরিকা-ইউরোপের হুমকির গুরুত্ব নেই: ইরান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন, ইসলামী ও জাতীয় মূল্যবোধ থেকে এক কদমও পিছু হাঁটা যাবে না। আমেরিকা-ইউরোপের হুমকির গুরুত্ব নেই। তাই তাদের এ হুমকিতে ভয় পাওয়া যাবে না।ইসলামী বিপ্লবের ৪০ বছর পূর্তি উপলক্ষে ‘বিপ্লবের দ্বিতীয় ধাপ’ শীর্ষক এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।খামিনি বলেছেন, ইরান কোনো সংঘাতেই প্রথমে কারও ওপর গুলি ছোড়েনি। এমনকি আমেরিকা ও সাদ্দামের দিকেও না। সব ক্ষেত্রেই শত্রুরা হামলা করার পর ইরান নিজেকে রক্ষার জন্য পাল্টা জবাব দিয়েছে।

আমেরিকার সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকা ও কয়েকটি ইউরোপীয় দেশকে ইরান প্রতারক ও বিশ্বাসঘাতক বলে মনে করে। তাই তাদের সঙ্গে আলোচনা করে কোনো লাভ হবে না।ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইরানকে নিয়ে আধিপত্যকামী দেশগুলোর নেতারা উদ্বেগে রয়েছে। তারা যেসব প্রস্তাব দিচ্ছে সেগুলো প্রতারণা ও মিথ্যাচারে ভরপুর।তিনি বলেন, ইরানি জাতি এখন ইউরোপের কয়েকটি দেশকেও প্রতারক বলে মনে করে। তাই ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকারকেও জোরালোভাবে এ সীমারেখা মেনে চলতে হবে।ইসলামী ও জাতীয় মূল্যবোধ থেকে এক কদমও পিছুহঁটা যাবে না। তাদের হুমকির গুরুত্ব নেই, তাতে ভয় পাওয়া যাবে না, বলেন তিনি।

ad

পাঠকের মতামত