262519

সীতাকুণ্ডের রাস্তায় বোম, এলাকায় আতংক!

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি রাস্তায় বোমা ফেলে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে পুলিশ ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোমাটি ধ্বংস করে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।বুধবার দুপুরে পৌরসভার ভোলাগিরি এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানায়, বুধবার বিকাল আনুমানিক ১১টার দিকে সীতাকুণ্ড পৌর এলাকার ৪নং ওয়ার্ডের ভোলাগিরি তাঁতীবাড়ি রাস্তার মুখে কে বা কারা একটি প্যাকেট মোড়ানো বোমা রেখে যায়। খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা সেখানে ছুটে যান।পরে তারা চট্টগ্রামের বোম ডিসপোজাল ইউনিট কাউন্টার টেররিজমকে খবর দিলে ইউনিট ইনচার্জ রাজেশ বড়ুয়ার নেতৃত্বে একটি বোমা নিষ্ক্রিয়কারী দল দুপুর ২টায় সেটি নিষ্ক্রিয় করেন।

ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর মেলা কমিটির সাবেক সম্পাদক হারাধন চৌধুরী বাবু বলেন, আসন্ন মেলা নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন ব্যস্ত রয়েছে। এ অবস্থায় আতংক ছড়ানোর জন্যই কেউ এমন করেছে বলে মনে হচ্ছে।বোম ডিসপোজাল ইউনিটের প্রধান রাজেশ বড়ুয়া বলেন, ফেদারের বাক্স আকৃতির একটি প্যাকেটে মোড়ানো এটি একটি শব্দ বোমা। এর ভেতরে ক্ষতিকারক স্প্লিন্টার ছিল না। তবে যারা রেখেছিল তারা এটি ফাটানোর জন্য সার্কিটে সংযোগও দিয়েছিল। তবে সংযোগ যথাযথ স্থাপন না হওয়ায় বিস্ফোরিত হয়নি। আমরা সেটি নিষ্ক্রিয় করেছি।সীতাকুণ্ড থানার ওসি মো. দেলওয়ার হোসেন বলেন, আমরা বেলা ১১টার দিকে খবর পেয়ে সেখানে ছুটে যাই। আসন্ন শিবচতুর্দশী মেলাকে ঘিরে কেউ এসব অপচেষ্টা করছে কিনাও তাও বুঝতে পারছি না। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ad

পাঠকের মতামত