262357

এবার দুদক আইনজীবীর তিন তলা ভবন উচ্ছেদ

নিউজ ডেস্ক।। বুড়িগঙ্গার তীর দখলমুক্ত করতে অষ্টম দিনের মতো চলছে বিআইডব্লিউটিএ’র অভিযান। নদীর জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করায় এবার দুদুকের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের তিনতলা ভবন উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। বুধবার (১৩ ফেব্রুয়ারি) কামরাঙ্গীরচরের ঝাউচরে এ স্থাপনা উচ্ছেদ করা হয়। এটিসহ সেখানকার শতাধিক ছোট-বড় অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।

দুদুকের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের স্ত্রীর নামে থাকা ওই ভবন গেলে ভাঙতে গেলে আইনজীবী কাজল কাগজপত্র দেখিয়ে বৈধতা প্রমাণের চেষ্টা করেন। কিন্তু বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ও ঢাকা নদী বন্দরের উপ পরিচালক কে এম আরিফ উদ্দিন জানান, নদী ভরাট করেই নির্মাণ করা হয়েছে ভবনটি। তাই এটা অবৈধ। জানা যায়, ভবনের জমিটি মোশাররফ হোসেন কাজলের স্ত্রী পৈত্রিকসূত্রে পেয়েছেন এবং সেখানে তিনি তিনতলা ভবন নির্মাণ করেন।

ad

পাঠকের মতামত