ওয়াশরুমে ছাত্রীদের ভিডিও ধারন, অতপর…
নিউজ ডেস্ক।। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে অবস্থিত আকবরিয়া ক্যাফেটরিয়ায় ওয়াশরুমে ছাত্রীদের ভিডিও ধারণ নিয়ে ব্যাপক হট্টগোল ও ভাংচুর হয়েছে। এনিয়ে বগুড়ায় ঘুরতে যাওয়া ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষার্র্থীদের সঙ্গে হাসপাতাল কর্মচারিদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। শজিমেক হাসপাতালের সহকারি পরিচালক ডা: আব্দুল ওয়াদুদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষকসহ ১৭০ শিক্ষার্থী সোমবার সকালে বগুড়ার মহাস্থানগড়ে শিক্ষা সফরে আসেন। দুপুরে তারা হাসপাতালে অবস্থিত আকবরিয়া ক্যাফেটরিয়ায় খাবার খেতে যান। এসময় ক্যাফেটরিয়ার দই কর্মচারি অনুমতি ছাড়াই ছাত্রীরে ভিডিও শুরু করে।
একপর্যায়ে ছাত্রীদের ওয়াশরুমে ঢুকেও ভিডিও করা হয়। ছাত্রীরা বিষয়টি সহপাঠীদের জানালে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে উঠেন। এসময় কর্মচারীদের সঙ্গে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তাদের মোবাইল কেড়ে নেয়া হলে শুরু হয় ভাংচুর। এক পর্যায়ে আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে হাসপাতাল কর্মচারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান বলেন, হাসপাতালের ক্যাফেটরিয়ার ঘটনা মিমাংসা করে দেয়া হয়েছে।




