261339

পঞ্চগড়ে বাসায় একা পেয়ে ৫ বছরের শিশুকে ‘গণধর্ষণ’

নিউজ ডেস্ক।। পঞ্চগড় জেলার দেবীগঞ্জে বাসায় একা পেয়ে পাঁচ বছরের এক শিশুকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত একই এলাকার মিলন ও আকাশ নামে দুজন পলাতক রয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার পামুলী ইউনিয়নের হাকিমপুর জেন্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই শিশুটি দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ও অভিভাবক সূত্রে জানা গেছে, ওই শিশুর মা বাবার বাড়িতে বেড়াতে যান। এ সময় বাসায় ওই শিশুটি একাই ছিল। এ সুযোগে একই এলাকার হোসেন আলীর ছেলে মিলন (১৬) ও মোমিনের ছেলে আকাশ (১৩) ওই শিশুর বাসায় ঢুকে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে তারা পালিয়ে যায়।

পরে শিশুটির মা বাসায় এসে তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে। এ সময় তাকে উঠানোর চেষ্টা করে মুখে ও মাথায় পানি ঢেলে দিলে তার জ্ঞান ফেরে। তখন শিশুটি তার মাকে মিলন ও আকাশ তাকে ধর্ষণ করেছে বলে জানায়। রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে আজ সোমবার ভোরে তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুটির নানী জানায়, মিলন ও আকাশ এলাকায় বখাটে যুবক হিসেবে পরিচিত। এ ঘটনায় তাদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি চান তিনি।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু সায়েম জানান, ‘রোগীর অভিভাবকরা দাবি করেছেন শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। সে কারণে আমরা শিশুটিকে ভর্তি করেছি। তার চিকিৎসা চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’ ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার জানান, তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই শিশুর মাকে থানায় আনার জন্য লোক পাঠানো হয়েছে। তারা অভিযোগ করলে মামলা নেওয়া হবে।

ad

পাঠকের মতামত