261371

সিইসি’র মায়ের মৃত্যু

প্রধান নির্বাচন ক‌মিশনার (সিইসি) কেএম নুরুল হুদার মা মেহেন নেগা খানম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সোমবার দুপুর ২টার দিকে পটুয়াখালীর বাউফলে নওমালা গ্রামে নিজ বা‌ড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিযুষ চন্দ্র দে জানান, প্রধান নির্বাচন ক‌মিশনার কেএম নুরুল হুদা মায়ের মৃত্যুর খবর পেয়ে তার গ্রামের বাড়িতে গিয়েছিলাম।রত্নগর্ভা মেহেন নেগা খানমের মৃত্যুতে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে শোক নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও শোক জানানো হচ্ছে।

ad

পাঠকের মতামত