260729

প্রেমে ব্যর্থ হয়ে সিঁধ কেটে দশম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ!

নিউজ ডেস্ক।। প্রেমে ব্যর্থ হয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে ঘরের সিঁধ কেটে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে রংপুর মহানগরীর হারাগাছ থানায় এ ঘটনা ঘটে। ওই ছাত্রী এখন হারাগাছ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে অপহরণের একটি মামলা হয়েছে। ঘটনার পরপরই বিপ্লব নামের ওই কিশোরকে আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হারাগাছের একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে একই এলাকার আবুল কালামের ছেলে নবম শ্রেণির ছাত্র বিপ্লবের তিন বছর থেকে প্রেম ছিল। একপর্যায়ে তাদের প্রেমের সম্পর্কের অবনতি ঘটলে প্রেমিক ও তার লোকজন এই অপরহরণ ও ধর্ষণের ঘটনা ঘটায়।

ওই ছাত্রীর দাদা জানান, প্রতিদিনের মতো তার নাতনি ঘরে শুয়েছিল। গতকাল রাতে ঘরের সিঁধ কেটে একদল দুর্বৃত্ত মেয়েটিকে অপহরণ করে নিয়ে পাশের জাহিদ নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে দলবেধে ধর্ষণ করা হয়। বিষয়টি জানাজানির পর সকালে ওই ছাত্রীর অভিভাবকরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে হারাগাছ হাসপাতালে ভর্তি করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকা তার লোকদের নিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, ওই ছাত্রীকে উদ্ধারের সময় তার কথা বলার অবস্থা ছিল না। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর জিজ্ঞাসাবাদের জন্য বিপ্লবকে আটক করা হয়েছে। ধর্ষণের বিষয়ে তাকে জ্ঞিাসাবাদ চলছে। ওসি আরও বলেন, প্রাথমিকভাবে যতটুটু জানা গেছে তা হলো, ঘরের সিঁধ কেটে একদল দুর্বৃত্ত ছাত্রীকে তুলে নিয়ে যায়। তবে ধর্ষণের বিষয়ে ছাত্রী ও আটক প্রেমিক বিপ্লব এখনো মুখ খোলেনি। ছাত্রীর ডাক্তারি পরীক্ষার পর ধর্ষণের বিষয়টি পরিস্কার হবে। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান, ওই ছাত্রীর সঙ্গে এক ছেলের সম্পর্ক ছিল। সর্ম্পকের অবনতি হওয়ায় ছেলেটি রাতের বেলা ঘরের সিঁধ কেটে ছাত্রীকে তুলে নিয়ে পাশের জাহিদ নামে একজনের বাড়িতে যায়। সেখানে ওই ছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

 

ad

পাঠকের মতামত