‘দ্য সাইলেন্ট কিলার’ মাহমুদউল্লাহ রিয়াদের ‘অদ্ভুত’ বোলিং অ্যাকশন! (ভিডিও)
স্পোর্টস ডেস্ক : নিজজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে অল্পের জন্য জয় পেল না বাংলাদেশ। একমাত্র অনুশীলন ম্যাচে মুস্তাফিজ, সাব্বিরের সাথে ব্যাট হাতে ৭২ রানের পর বল হাতে দুই উইকেট নিয়ে উজ্জ্বল ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদও।সদ্য সমাপ্ত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরে ছন্দে ছিলেন না জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার রিয়াদ। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে কিছুটা দুশ্চিন্তা ছিল! তবে একমাত্র অনুশীলন ম্যাচে রান পেয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
লিঙ্কনে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে অনুশীলন ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৬.১ ওভারে ২৪৭ রানে অল-আউট হয় বাংলাদেশ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। ১২১ মিনিট ক্রিজে থেকে ৮৮ বলে ৭২ রান করেন রিয়াদ। ইনিংসে ছিল ১০টি চারের মার। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ৩৩ রানে ২টি, রিয়াদ ৩৭ রানে ২টি ও মেহেদি হাসান মিরাজ ৪৬ রানে ২ উইকেট নেন।জয়-পরাজয়ের মাঝে আলোচনায় উঠে আসছে মাহমুদউল্লাহ রিয়াদের ‘অদ্ভুত’ বোলিং অ্যাকশন!ভিডিও সংগৃহীত :
https://www.facebook.com/champion.tiger.bappy/videos/1432898486841817/




