261027

ইসরাইলি প্রশাসনের হুমকিতে ভাঙতে হচ্ছে মুসলিমদের বাড়ি

দখলদার ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের পৌর-প্রশাসনের হুমকি ও জোরজবরদস্তিতে বাধ্য হয়ে নিজ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দিতে হচ্ছে আহমদ মাহমুদ নামের আল-আকসার অধিবাসী এক মুসলিম যুবকের।বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র নেই বলে অভিযোগ করেছে ইসরাইল পৌর-কর্তৃপক্ষ।পবিত্র নগরী অধিকৃত জেরুজালেমের দক্ষিণপূর্ব দিকে অবস্থিত জাবালে-মুকাব্বার গ্রামের এই যুবকের কাছে নিজ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে ফেলার জন্য ইসরাইলি পৌর-কর্তৃপক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয়।নোটিশে তাকে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানটি দ্রুত ভেঙে ফেলার জন্য হুমকি দেয়া হয়েছিলো।

আদেশ অমান্য করলে তাকে ২০ হাজার স্থানীয় মুদ্রা জরিমানা প্রদান করতে হবেও জানানো হয়। যা পরবর্তী সময়ে তার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙার কাজে নিয়োগপ্রাপ্ত মজুরীদের পারিশ্রমিক হিসেবে ব্যয় করা হবে।আহমদ মাহমুদ নামের এই মুসলিম যুবক ২০০৩ সাল থেকে ৪০ বর্গমিটারের এই বাড়িতে বসবাস করছিলেন। বাড়ির সঙ্গেই ছিলো তার জীবনযাপনের একমাত্র অবলম্বন ৩০ বর্গমিটারের এই ব্যবসাপ্রতিষ্ঠানটি। যা ইসরাইলী প্রশাসনের হুমকিতে এখন ভাঙতে হচ্ছে। সূত্র: আকসা টিভি

ad

পাঠকের মতামত