261015

আযানের আওয়াজ শুনলে কুকুর চিত্‍কার চেঁচামেচি করে কেন? জেনে নিন

আযানের সময় কেন কুকুর ডাকে এর কোনো নির্দিষ্ট কারন নেই, তবে কুকুর কেন ডাকে তা নিম্মে দেওয়া হলোঃ • অন্য কুকুর অথবা প্রানিকে সতর্ক করা: স্বাভাবিকভাবেই একটি কুকুর চায় তার এলাকায় যাতে অন্য কোনও প্রাণী না চলে আসে। তাই ডাকের মাধ্যমে সে আগেই তার উপস্থিতি বুঝিয়ে দেয়। • উত্তেজনার কোনও মুহূর্তে অংশগ্রহণ করতে চাওয়া: মানুষ জোরে জোরে কথা বললে অথবা কারো ঝগড়া লাগলে কুকুর বুঝতে পারে। তখন কুকুরও চায় অংশগ্রহন করতে এবং জোরে জোরে ডাকতে থাকে।

• অপরিচিত মানুষ দেখে: মালিক এবং পরিচিত মানুষ ছাড়া অন্য কারো উপস্থিতিতে কুকুর ডাকতে থাকে। এর ফলে চোর ডাকাত বাড়িতে ঢুকতে পারে না। • অস্বাভাবিক কিছু দেখলে: কুকুরের শ্রবণ শক্তি খুবই ভালো। তাই মৃদু আওয়াজ হলেও কুকুর শুনতে পায়। অপরিচিত আওয়াজ কানে গেলেই তারা ডাকতে থাকে। • মালিকের মনোযোগ আকর্ষণ করার জন্য: মালিককে এরা বন্ধু ভাবে এবং সব সময় তার দৃষ্টি আকর্ষণ করতে ভালবাসে। তাই মাঝে মধ্যে মনোযোগ আকর্ষণের উদ্দেশে এরা ডাকে।

• খুশি হলে অথবা কোনও সমস্যায় পড়লে: ডাকের মাধ্যমে এরা খুশি প্রকাশ করতে এবং দুঃখ প্রকাশ করতে চায়। কোনো অসুবিধায় পড়লেও জোরে জোরে এরা ডাকতে থাকে। • কাউকে ভয় দেখানোর জন্য: কুকুর যাকে পছন্দ করে না তাকে দেখলেই ভয় দেখাতে চায় এবং দূরে রাখার জন্য ডাকতে থাকে। — সংগৃহীত!

ad

পাঠকের মতামত