261067

অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে লাশের পাশেই রাত কাটালেন স্বামী, অতপর…

ডেস্ক রিপোর্ট।। অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে তার লাশের পাশেই সারা রাত শুয়েছিলেন স্বামী। পরদিন সকালে তিনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। ভারতের মহারাষ্ট্রে এ ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, নয় মাস আগে বিয়ে হয় বিনোদ ধানসিং ও প্রিয়াঙ্কার রাঠোরের। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন প্রিয়াঙ্কা। গত বৃহস্পতিবার রাতে স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান স্বামী বিনোদ। ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি।

প্রিয়াঙ্কার পরিবার পুলিশকে জানিয়েছে, বিনোদ মাঝেমধ্যেই প্রিয়াঙ্কাকে তার পরিবারের থেকে টাকা আনার জন্য চাপ দিতেন। এই কারণে তাদের মধ্যে মাঝে মাঝে ঝগড়াও হতো বলেও জানিয়েছিলেন প্রিয়াঙ্কা।

ad

পাঠকের মতামত