261039

নারীকে কুপিয়ে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় পঞ্চম তলার একটি ভবনের চতুর্থ তলায় ঢুকে সালমা (৩৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সেই সময় ওই বাসায় অবস্থানরত রাবেয়া (৩৫) নামে আরেক নারী আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা গিয়ে রক্তাক্ত অবস্থায় এক নারীর মৃতদেহ উদ্ধার করেছি। আরেক নারীকে আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কে বা কারা, কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি।ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।যাত্রাবাড়ী বিভাগের পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করছে। বিস্তারিত পরে জানানো হবে।

ad

পাঠকের মতামত