260556

দেখুন জুনিয়র তামিমের দুষ্টুমি ভিডিওতে

স্পোর্টস ডেস্ক : প্রায় সাড়ে পাঁচ বছর আগে দীর্ঘদিনের বান্ধবী আয়েশা সিদ্দিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। বিয়ের তিন বছরের মাথায় ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি এই দম্পতির ঘর আলো করে জন্ম নেয় ছেলে আরহাম ইকবাল খান। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই দেখা মেলে তামিম-পুত্রের। ফেসবুক হোক কিংবা ইনস্টাগ্রাম, প্রায় প্রতিদিন ছেলের ছবি পোস্ট করেন তামিম-পত্নী। ছেলের দুষ্টুমি হোক কিংবা মা-ছেলের খুনসুটি, প্রায় প্রতিটি মুহূর্ত সবার সঙ্গে ভাগাভাগি করে নেন তিনি।

বাবা তামিমও কম যান না। তিনিও ইনস্টাগ্রাম ও ফেসবুকে বাবা-ছেলের খুনসুটিসহ অনেক মুহূর্তই ভক্তদের সঙ্গে শেয়ার করেন। বিভিন্ন সময় ছেলেকে নিয়ে তামিম ও তার স্ত্রীর পোস্ট করা মুহূর্তগুলো এবার একসঙ্গে দেখে নিন।

https://www.facebook.com/tiktokhitBangladeshi/videos/334000293881766/

ad

পাঠকের মতামত