১৮৪ কেজি কয়েনসহ গ্রেফতার মা-মেয়ে, কী করেন এসব কয়েন দিয়ে?
নিউজ ডেস্ক।। যশোরে ১৮৪ কেজি কয়েনসহ ২ জন যশোর উপশহরের নিউমার্কেট এলাকায় ইউএস বাংলা কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ১৮৪ কেজি বাংলাদেশি কয়েনসহ মা-মেয়েকে আটক করা হয়েছে। এর মধ্যে ১ টাকা, ২ টাকা এবং ৫ টাকার কয়েন রয়েছে। শুক্রবার দিবাগত রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (৪৯ বিজিবি) একটি টহল দল এই অভিযান চালায়। তবে কী কারণে এসব কয়েন সেখানে আনা হয় তা জানা যায়নি। আটককৃতরা হলেন নিউ মার্কেট এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী সুলতানা পারভীন বেবী (৩৮) ও মেয়ে সুমাইয়া সুলতানা (১৬)।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ৮ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে যশোর শহরের নিউমার্কেট থেকে নগদ ১৮৪ কেজি বাংলাদেশি কয়েনসহ দুই জনকে আটক করা হয়।




