শহীদ আফ্রিদিকে জড়িয়ে ধরলেন অর্থমন্ত্রী
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দ্বিতীয় বারের মতো শিরোপা ঘরে তুলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের মালাকিধীন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে তামিম ইকবালের ঝড় ব্যাটিংয়ে শক্তিশালী ঢাকাকে ১৭ রানে পরাজয় করে কুমিল্লা।শুক্রবার (৮ ফেব্রুয়ারি) মেয়ের দলের খেলা দেখতে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে এসেছিলেন বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।টসে হেরে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে তামিম ইকবালের ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
তাই ঢাকাকে জিততে হলে করতে হবে ২০০ রান। এমন পাহাড়সম রান তারা করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান করে ঢাকা ডায়নামাইটস। যার ফলে ১৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।এসময় ভিআইপি গ্যালারি থেকে মাঠে নেমে আসেন মুস্তফা কামাল। তামিম-ইমরুলদের বিজয় উল্লাসে তিনিও শরিক হন। এসময় পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদিকে জড়িয়ে ধরেন অর্থমন্ত্রী।খেলার মাঠে আফ্রিকে জড়িয়ে ধরার ছবিটি ইতিমধ্যে সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও স্পিন আর বিধ্বংসী ব্যাটিং দিয়ে এখনও টি-টোয়েন্টিতে দারুণ কার্যকর পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
বর্তমানে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাওয়া আফ্রিদি বিপিএলের প্রতিটি আসরেই অংশ নিয়েছেন। বিপিএলের পঞ্চম আসরে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেললেও এবার কুমিল্লার হয়ে খেলেন।চতুর্থ আসরে খেলেছিলেন রংপুর রাইডার্সের জার্সি গায়ে। তার আগে ২০১৫ সালে তৃতীয় আসরে খেলেন সিলেট সিক্সার্সের হয়ে। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে তিনি খেলেছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে।প্রসঙ্গত, বিপিএলে কুমিল্লার এটি দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১৫ সালে বরিশাল বুলসকে ৩ উইকেটে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল তারা। দুই মৌসুম পর আবার শিরোপা জিতেছে তারা।




