প্রেমে ব্যর্থ হয়ে ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ
প্রেমে ব্যর্থ হয়ে ঘরের সিধ কেটে অপহরণ করে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। শুক্রবার রাতে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার সারাই ইউনিয়নের কাচু বকুলতলা এলাকায় ঘটনাটি ঘটেছে।পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, নির্যাতিতা ওই এলাকার মদামদন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। একই এলাকার আবুল কালামের পুত্র নবম শ্রেণির ছাত্র বিপ্লবের সাথে মেয়েটির তিন বছরের প্রেম ছিল। এক পর্যায়ে তাদের প্রেমের সম্পর্কের অবনতি ঘটলে প্রেমিক ও তার লোকজন মেয়েকে অপরহরণ করে দলবেধে ধর্ষণ করে।
জানা গেছে, মেয়েটি বর্তমানে অচেতন অবস্থায় হারাগাছ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে অপহরণের একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরপরই বিপ্লব নামে এক যুবককে পুলিশ আটক করেছে।সারাই ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম জানান, মেয়েটির সাথে একটি ছেলের সম্পর্ক ছিল। সর্ম্পকের অবনতি হওয়ায় ছেলেটি রাতের বেলা ঘরের সিধ কেটে মেয়েটিকে পার্শ্ববতি জাহিদ নামে একজনের বাড়িতে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে তিনি শুনেছেন।
হারাগাছ থানার ওসি আব্দুর রশিদ জানান, মেয়েটাকে উদ্ধারের সময় তার কথা বলার অবস্থা ছিল না। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে যতটুটু জানাগেছে তা হলো ঘরের সিধকেটে একদল দুর্বৃত্ত মেয়েটিকে তুলে নিয়ে যায়। তবে ধর্ষণের বিষয়ে মেয়ে ও আটক প্রেমিক বিপ্লব এখনো মুখ খুলেনি।তিনি আরো বলেন, মেয়েটির ডাক্তারি পরীক্ষার পর ধর্ষণের বিষয়টি পরিস্কার হবে। তখন সে অনুযায়ি ব্যবস্থা নেয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য বিপ্লবকে আটক করা হয়েছে। ধর্ষণের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।




