260215

নোয়াখালীর কবিরহাটে ধর্ষককে যেভাবে কাবু করলেন গৃহবধূ

নিউজ ডেস্ক।।  নোয়াখালীর কবিরহাট ধানশালিক ইউনিয়নে এক গৃহবধূ (৩২) কে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামীর বন্ধুর বিরুদ্ধে। এসময় গৃহবধূর ছোড়া মরিচের গুড়া ও দা’র কোপে আহত হয়েছে অভিযুক্ত মানিক (৩৮) নামের ওই যুবলীগ নেতা। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত মানিককে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মানিক ধানশালিক ইউনিয়নের চরগুল্লাখালি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

মানিক ৬নং ধানশালিক ইউনিয়নের চরগুল্লাখালি ওয়ার্ড যুবলীগের সভাপতি। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী গাড়িচালক হওয়ার সুবাদে চট্টগ্রামে থাকে। কিন্তু পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সাথে ঝামেলা ছিল গৃহবধূর। মানিক গৃহবধূ চাচি বলে ডাকতো। কিন্তু তার স্বামীর সঙ্গে তার বন্ধুর সম্পর্ক ছিল। বন্ধুর অনুপস্থিতিতেও তাদের বাড়িতে যাতায়তি ছিল মানিকের।

এরসূত্র ধরে স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক গড়ে দিবে এমন আশা দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি তাবিজ নিয়ে ভিকটিমের ঘরে যায় মানিক। একপর্যায়ে মানিক ওই গৃহবধূর মুখে বালিস চাপা দিয়ে ধর্ষণের চেষ্টা করলে সেখান থেকে কোন রকমে নিজেকে রক্ষায় তার চোখে মরিচের গুঁড়া নিক্ষেপ করে গৃহবধূ। এসময় সে নিজেকে রক্ষা করতে ঘরে থাকা দা দিয়ে মানিককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন ছুটে আসলে মানিক আহত অবস্থায় পালিয়ে গিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের একটি হাসপাতালে ভর্তি হয়। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান মানবজমিন কে জানান, গৃহবধূর দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত মানিককে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ad

পাঠকের মতামত