260276

এবার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে র‌্যাগিং, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক।। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে এক শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে। একটি র‌্যাগিংয়ের ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, মাইলস্টোন কলেজের দ্বিতীয় বর্ষের বেশ কয়েকজন (আট থেকে দশজন) শিক্ষার্থী শ্রেণিকক্ষে প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে র‌্যাগ দিচ্ছে। ওই প্রথম বর্ষের শিক্ষার্থীকে শ্রেণিকক্ষের দরজা লাগিয়ে দিতে বলা হয়। তারপর র‌্যাগকারীরা কেউ কেউ বলে উঠে ‘ভিডিও কর’। খবর: ক্যাম্পাস লাইভ।

প্রথম বর্ষের ওই শিক্ষার্থী সরি বলার পরও র‌্যাগ দেওয়া শিক্ষার্থীদের একজন প্রথমে গালে থাপ্পড় দেয়। এরপর উপর্যপুরি কিল আর ঘুষি চলতে থাকে। শিক্ষার্থীটি বার বার ভুল স্বীকার করার পরও তাকে মারা হয়। এক পর্যায়ে সে কান্না শুরু করে দেয়। পরে ওই শিক্ষার্থীকে কানে ধরিয়ে উঠবস করানো হয়। সাথে সাথে কিল ঘুষিও দিতে থাকে তারা। ভিডিও শেষদিকে দেখা যায় র‌্যাগ দেওয়া শিক্ষার্থীকে শ্রেণিকক্ষ থেকে ওই শিক্ষার্থীকে বের করে দেয়।

https://www.facebook.com/Campuslive24/videos/689251571477270/

ad

পাঠকের মতামত