তার মতই একজন দরকার ছিল: আফ্রিদি
বিপিএলের এবারের আসরে খেলতে এসেছিলেন অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথ। বল টেম্পারিং কান্ডে জাতীয় দল থেকে নিষিদ্ধ হওয়ার কারনে এই সময়ে তিনি চলে এসেছিলেন বিপিএল খেলতে।তবে খেলাটা সুখকর হয়নি তার। টুর্নামেন্টের শুরুর পথেই তিনি পড়ে যান ইনজুরিতে এবং শেষ পর্যন্ত ইনজুরির কারনে তাকে দল ছেড়ে উড়াল দিতে হয় নিজ দেশে যেখানে তার হাতে করা হয় অপারেশন।
এদিকে স্মিথের মত খেলোয়ার দল ছাড়ার পর এমন একজন খেলোয়ার দরকার ছিল যে দায়িত্ব নিতে পারবে। আর সেই কাজটিই করেছেন তামিম ইকবাল। এমনটাই মনে করেন দলটির পাকিস্তানি তারকা আফ্রিদি।আফ্রিদি বলেন, স্মিথ চলে যাওয়ার পর আমাদের এমনই একজনকে দরকার ছিল। তার পারফর্মেন্স আমাদের সাফল্যে অনেক পার্থক্য তৈরি করে দিয়েছে।




