259899

কুমিল্লা সমর্থকদের দুঃসংবাদ ফাইনালে খেলতে পারবে না এই বিস্ফোরক হিটার

স্পোর্টস ডেস্ক: বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালে সন্ধ্যায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ঢাকা ডায়নামাইটস। এর আগে কুমিল্লা সমর্থকদের মাথায় হাত। এমআরআই করাতে আবারও হাসপাতালে গিয়েছেন দলের ইনফর্ম বাঁহাতি ওপেনার এভিন লুইস। শিরোপার লড়াইয়ে তাকে পাওয়া যাবে কি না-তা এখনও নিশ্চিত নয়।লুইসের ইন্সটাগ্রাম পেজে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আসরে দলের চতুর্থ ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন তিনি। পরে সিলেট এবং ঢাকা পর্বের দুটি ম্যাচ খেলতে পারেননি ক্যারিবিয়ান হার্ডহিটার।

লুইস চিটাগং পর্বে মাঠে ফেরেন। ফিরেই নিজেকে মেলে ধরেন। প্রথম ম্যাচেই খেলেন ৪৯ বলে ১০৯ রানের অনবদ্য ইনিংস। তবে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি। প্রতি ম্যাচেই ব্যথা অনুভব করছেন। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে ফের ব্যথা মাথাচাড়া দিয়ে উঠেছে। ফলে এমআরআই করাতে হাসপাতালে যেতে হয়েছে।ফাইনালি লড়াইয়ের আগে লুইসের ইনজুরি দুশ্চিন্তায় ফেলেছে কুমিল্লাকে। কারণ, ব্যাট হাতে ফর্মের মগডালে আছেন তিনি। এবারের বিপিএলে ৮ ম্যাচে একটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে ২৬৭ রান করেছেন বিস্ফোরক ব্যাটার।

ad

পাঠকের মতামত