259246

ভক্তের স্বপ্ন পূরণ করলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। বহির্বিশ্বে তার হাত ধরেই ছড়িয়েছে বাংলাদেশ ক্রিকেটের নাম। বাংলাদেশের সেরা অলরাউন্ডার তো বটেই, বিশ্বেরও নাম্বার ওয়ান অলরাউন্ডার মাগুরার ছেলে সাকিব। তারকাখ্যাতি বিচার করলে বাংলাদেশের ক্রিকেটে সাকিবের মত জনপ্রিয়তা কম তারকারই আছে।চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে সাকিব খেলছেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। গতকাল রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ঢাকা ডায়নামাইটসের আইকন ক্রিকেটার ও অধিনায়ক টিম হোটেলের উদ্দেশ্যে উঠেছিলেন বাসে। সেখানেই ঘটল দারুণ এক ঘটনা।

ফরিদপুর থেকে সাকিবের সাথে দেখা করতে এসেছিলেন তার এক কিশোর ভক্ত। সেটি শুনে বাস থেকে নেমে ভক্তের সাথে দেখা করেন সাকিব। সাকিবকে পেয়ে ভক্ত যেন আনন্দে হতবিহ্বল! কাছে যেতে জড়তা কাজ করছিল হয়ত। সাকিবই তাকে ডেকে নিলেন। কাছে পৌঁছাতেই সাকিবকে পায়ে ধরে সালাম করলেন। ভক্তের কাঁধে রাখলেন বিশ্বস্ত হাত, তোলা হল ছবি। কিশোরের চোখেমুখে তখন ঘোর বিস্ময়। অবশেষে যে বিশ্বসেরা এক ক্রিকেটারের দেখা এবং ছোঁয়া পেয়েছেন তিনি!

ভক্তকে সাকিবের সাথে দেখা করার সুযোগ করে দিয়েছেন যিনি, সেই তাহমিদ অমিত জানালেন ঘটনার বিস্তারিত। তিনি বলেন, ‘ফরিদপুর থেকে বিপিএল দেখতে এসেছিলেন। সাকিবের ছবি ছাপানো বিরাট এক ব্যানার নিয়ে। লক্ষ্য সাকিবের চোখে পড়া, একবার ছুঁয়ে দেখা। ম্যাচ শেষে সাকিব বাসে উঠায় সেই স্বপ্ন পূরণ হয়নি। তাই কাঁদছিলেন। কিন্তু সাকিব তা শোনার পর নেমে আসলেন বাস থেকে, শুধু হাত ধরলেন না। কাছে ডেকে ছবি তুললেন। দোয়া চাইলেন ভক্তের কাছে। আর ভক্ত তো হতবিহ্বল। এ যেন আকাশের চাঁদ হাতে পাওয়া।’ ভিডিওতে দেখুন সেই মুহূর্তটি-

https://www.facebook.com/Crichubofficial/videos/231547931131818/

ad

পাঠকের মতামত