পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাটেক্স থাকে এতে গর্ভস্থ ভ্রূণের ক্ষতি হতে পারে, এছাড়াও জানুন কারা মোটেও পেঁপে খাবেন না!
পেঁপের গুণ জানেন না এমন মানুষ কমই। পেট থেকে শুরু করে ত্বক- সুস্থ শরীরের জন্য হাজারো উপাদানে ঠাসা এই পেঁপে। স্যালাড বানিয়ে খান অথবা এক গ্লাস পেঁপের জ্যুস- গরমের দিনে উপকার পাবেনই। পেঁপে লো ক্যালোরি সবজি, এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল নানান উপাদান যাতে হজমের পক্ষে দারুণ সুবিধা হয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় পেঁপের ঝোল খুবই উপকার করে। পেঁপের মধ্যে থাকা বিটা ক্যারোটিন চোখের পক্ষেও খুবই লাভদায়ক। ডেঙ্গু হলে পেঁপে পাতাও যথেষ্ট কাজে দেয়। ফাইবার যুক্ত পেঁপে মাংস সেদ্ধ করতে তো সকলেই ব্যবহার করেন। কিন্তু এত গুণ সত্ত্বেও পেঁপের কিছু সাইড এফেক্টও রয়েছে। যদিও সবার ক্ষেত্রেই যে পেঁপের ক্ষতিকারক দিক ধরা পড়বে এমন কিন্তু না। দেখে নিই কী কী সাইড এফেক্ট রয়েছে পেঁপের।
পেঁপের পার্শপ্রতিক্রিয়া:গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সমস্যা হতে পারেঃ পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাটেক্স থাকে যা জরায়ুর সংকোচন ঘটাতে পারে। এতে গর্ভস্থ ভ্রূণের ক্ষতি হতে পারে বলেই চিকিৎসকেরা গর্ভাবস্থায় পেঁপের বীজ, শিকড় বা পাতা খেতে বারণই করেন। পেঁপের মধ্যেকার প্যাপাইন গর্ভের ঝিল্লিপর্দাগুলির উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে যার ফলে ভ্রূণের বৃদ্ধিতে সমস্যা হতে পারে। গর্ভাবস্থায় পেঁপে এড়িয়ে চলতেই বলেন চিকিৎসকেরা
২. বেশি পরিমাণ পেঁপে পেটের পক্ষে মোটেই ভালো নাঃ বেশি ফাইবার থাকায় কন্সটিপেশনের রোগীদের ক্ষেত্রে পেঁপে বড্ড উপকারী হলেও অত্যধিক পরিমাণে খেলে পেটের সমস্যাও দেখা যেতে পারে। পেঁপের খোসায় থাকা ল্যাটেক্স পেটে ব্যথা, অস্বস্তির কারণও হতে পারে। অত্যধিক পেঁপে ডায়েরিয়ার জন্যও দায়ী।
৩. বিভিন্ন ওষুধ চলাকালীন পেঁপে খাওয়া নিয়ে সতর্ক হোনঃ ইউনাইটেড স্টেটস লাইব্রেরি অফ মেডিসিনের তথ্য অনুযায়ী, রক্তকে তরল করার বিভিন্ন ওষুধের সাথে পেঁপের কিছু বিক্রিয়া ঘটে। যা হঠাৎ রক্তক্ষরণের কারণও হইয়ে উঠতে পারে। রক্ত তরল করার ওষুধের সাথে পেঁপে একেবারেই খাবেন না। ৪. ডায়াবেটিকরা সতর্ক হোনঃ ব্লাড সুগার লেভেল কমায় পেঁপে। ডায়াবেটিস আক্রান্তদের পক্ষে যা একেবারেই ভালো লক্ষণ নয়।
৫. অ্যালার্জির সমস্যাঃ প্যাপাইন বা বিভিন্ন রেণু থেকে অ্যালার্জিও হতে পারে অনেকের। ত্বকের ফুলে ওঠা, মাথা ঘোরা, চুলকানি, র্যাশ বেরোনর মতো সমস্যা হতে পারে এই অ্যালার্জির ফলে। প্যাপাইনের ফলে দেখা যেতে পারে অ্যালার্জির সমস্যা
৬. শ্বাস-প্রশ্বাসের সমস্যাঃ প্যাপাইনের ফলে যে অ্যালার্জি দেখা যায় তা নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যাও ঘটাতে পারে। অতিরিক্ত পেঁপে খেলে হাঁপানি, বুকে ব্যথা বা চাপ অনুভব হতেই পারে অনেকের। পেঁপের গুণ যেমন অনেক সামান্য সাইড এফেক্টও রয়েছে। সমস্যায় পড়লে ডাক্তারের পরামর্শ নিন অবশ্যই। উৎস: এনডিটিভি




