259106

আরব আমিরাতে বৃটিশ নাগরিক গ্রেপ্তার কাতারের টি-শার্ট পরায়

নিউজ ডেস্ক।। কাতার ও ইরানের মধ্যকার ম্যাচের একটি দৃশ্য কাতার ফুটবলের জাতীয় দলের টি-শার্ট পরার অপরাধে ফুটবলের এক বৃটিশ ভক্তকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত। গত ২২ শে জানুয়ারি আলী ইছা আহমেদ (২৬) নামের ওই যুবক এশিয়া কাপের একটি ম্যাচ দেখতে গিয়েছিলেন। ম্যাচটি ছিল কাতার ও ইরানের মধ্যে। এদিন তার গায়ে ছিল কাতার জাতীয় দলের টি-শার্ট। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর দিয়েছে বৃটেনের অনলাইন ইভনিং স্ট্যান্ডার্ড। এতে বলা হয়েছে, বৃটিশ নাগরিক আলী ইছা ছুটি কাটাতে গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে। এ সময় এশিয়া কাপের একটি ম্যাচ দেখতে তিনি এক বন্ধুর সঙ্গে স্টেডিয়ামে যান।

আলী ইছার ওই বন্ধু আমের লোকি বলেছেন, প্রথমত আলী ইছাকে টি-শার্ট পরার কারণে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিরাপত্তা রক্ষাকারী কর্মকর্তাদের সঙ্গে সহিংস আচরণের মিথ্যা অভিযোগে আটক দেখানো হয়।  আমের লোকি বলেছেন, গ্রেপ্তার করার পর আলী ইছার সঙ্গে আমার কথা হয়েছে। সে ফোনে কথা বলেছে আমার সঙ্গে। তার কণ্ঠ ভাল শোনাচ্ছিল না। সে খুব ক্ষীণ কন্ঠে কথা বলছিল। মনে হচ্ছিল সে ভীষণ ভীতশঙ্কিত। তাকে নিয়ে আমরা সবাই ভীষণ উদ্বিগ্ন। ঘটনাটি অত্যন্ত গুরুত্বর। একটি টি-শার্ট পরার কারণে এমন ঘটনা ঘটবে এ নিয়ে সে খুবই হতাশ।  উল্লেখ্য, ২০১৭ সালের জুনে সংযুক্ত আরব আমিরাত ঘোষণা দেয় যে, সামাজিক মিডিয়ায় কাতারের প্রতি কোনো রকম সহমর্মিতা বা অন্য যেকোনো যোগাযোগকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। এ অপরাধে যারা দোষী সাব্যস্ত হবেন তাদেরকে জেল এবং জরিমানা করার বিধান রয়েছে সেখানে।

বৃটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হওয়া একজন বৃটিশ নাগরিককে সহায়তা দিয়ে যাচ্ছি আমরা। এ নিয়ে আমাদের কথা হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে।  সংযুক্ত আরব আমিরাত সফরের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতায় বলেছে, বৃটেনের চেয়ে সেখানে আইন ও রীতিনীতি অনেক বেশি আলাদা। আপনাকে স্থানীয় রীতিনীতি, পোশাক আশাক, আইন ও ধর্মীয় বিষয়ের প্রতি সম্মান দেখাতে হবে। বৃটেনে যেসব কাজ অবৈধ বলে গণ্য হয় না, এমন অনেক কিছুকে সংযুক্ত আরব আমিরাতে গুরুত্বর শাস্তিযোগ্য বলে বিবেচনা করা হয়।

ad

পাঠকের মতামত