259322

হাজী সেলিম বধির স্কুলের জায়গা জবর দখল ক‌রে‌ছেন: তৈমুর

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের বিরুদ্ধে বধির স্কুলের জায়গা দখলের অভিযোগ করেছেন বিএনপি নেতা ও জাতীয় বধির সংস্থার সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলা ইশারা ভাষা দিবস’ উদযাপন উপলক্ষে আয়ো‌জিত সমা‌বে‌শে তিনি এ অভিযোগ করেন।সমা‌বে‌শে তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ থানাধীন এলাকায় অবস্থিত ঢাকা সরকারি বধির হাই স্কুলের এক একর জমি দখ‌ল করে রেখেনেছে স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম।

তি‌নি বলেন, ‘বাংলাদেশ জাতীয় বধির সংস্থার প্রধান প্রকল্পের অনুকূলে সরকার ওই জ‌মি স্কু‌লকে দীর্ঘমেয়াদী বন্দোবস্ত করে অনুমোদন দেয়। কিন্তু দুঃখের বিষয় এই যে, হাজী সেলিম ওই জায়গা জবর দখল ক‌রে‌ছেন।’মানবিক দিক বিবেচনা করে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণসহ সার্বিক পুনর্বাসনের স্বার্থে জরুরি ভিত্তিতে বন্দোবস্তকৃত জমি স্কুল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার দাবি জানান তিনি।প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল সরকার এ সহযোগিতাটুকু করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তৈমুর।

সমা‌বে‌শে অন্যরা বলেন, দেশের জনগণের সুচিকিৎসা প্রদানের স্বার্থে সরকার চিকিৎসা সহায়তা প্রদানের জন্য বিশেষ অবদান রাখছে। এছাড়া প্রতিটি বিষয়ভিত্তিক আলাদা আলাদা হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু দেশের বাক ও শ্রবণ প্রতিবন্ধী জনগোষ্ঠীর চিকিৎসা সুবিধা প্রদানে পৃথক কোনও হাসপাতাল নেই। এ কারণে তারা সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশ জাতীয় বধির সংস্থা এদেশে প্রথম শ্রবণ ও বাক প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য ১৯৯২ সালে বাংলা ইশারা ভাষা অভিধান প্রণয়ন ও প্রকাশ করে। তাই মানবিক দিক বিবেচনা করে এই প্রকল্পে সরকারকে দুর্নীতি ঠেকাতে হবে।সমা‌বে‌শে বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সাধারণ সম্পাদক মো. ফজলে এলাহী খানসহ সংস্থার সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সূত্র: বাংলাদেশ জার্নাল

ad

পাঠকের মতামত