259170

ব্যাংকের ১২ কর্মকর্তা-কর্মচারী হঠাৎ অসুস্থ

নিউজ ডেস্ক।। গোপালগঞ্জের কোটালীপাড়ায় অগ্রণী ব্যাংকের শাখার ব্যবস্থাপকসহ ১২ কর্মকর্তা-কর্মচারী অজ্ঞাত গ্যাসে আক্রান্ত হয়ে উপজেলা স্বস্থ্যকেন্দ্রে চিৎকিসা নিয়েছেন। এর মধ্যে সাত কর্মকর্তা-কর্মচারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কোটালীপাড়া হাসপাতালে ভর্তিরা হলেন- শাখা ব্যবস্থাপক স্বপন মালাকার (৫০), কর্মকর্তা রিপন বাড়ৈ (৩৩), ক্যাশ কর্মকর্তা তন্ময় বিশ্বাস (৩২), মিল্টন মন্ডল (৩৩), গার্ড মধুসুদন স্বর্ণকার (২৫), মহান্দ রায় (৩৫) ও উজ্জ্বল বৈদ্য (২২)।

অগ্রণী ব্যাংকের গোপালগঞ্জ অঞ্চলের সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার হিরণম্ময় মজুমদার জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ করেই ব্যাংকের ম্যানেজারসহ ১২ কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়ে পড়েন। এসম গার্ড মধুসুধনের চিৎকারে পাশ্ববর্তী সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা এসে তাদের হাসপাতালে নেয়। এর মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকী সাত জনকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি জানান, ব্যাংকের ভেতরে জেনারেটর চলছিল। জেনারেটর থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়ে অসুস্থের ঘটনা ঘটতে পারে।  কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রেমানন্দ মন্ডল জানিয়েছেন, অগ্রণী ব্যাংকের ১২ কর্মকর্তা-কর্মচারী অসুস্থ্ হয়ে হাসপাতালে আসে। ভর্তি রোগীরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বলেও তিনি জানান। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত গ্যাসে আক্রান্ত হয়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অসুস্থ হয়েছেন। তবে এখন পর্যন্ত ব্যাংক থেকে কিছু খোয়া গেছে কি না জানা যায়নি।

ad

পাঠকের মতামত