মানুষের মৃত্যুর পর কখন আমলের হিসাব শুরু হয়
ধর্ম ডেস্ক : হিসাব নিকাশ হাসরের দিন হবে। সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যার নামাজের হিসাব ঠিক থাকবে। তার বাকি সব হিসাব সহজ হবে। মৃত্যুর পর কবরে রাখা কিংবা জনসমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তার কবর জগত শুরু হয়।মৃতকে লোকেরা ছেড়ে চলে গেলে শুরু হয় প্রশ্ন উত্তর পর্ব। দুই ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করে। জবাব দিতে পারলে কেয়ামত পর্যন্ত সুখে নিদ্রায় ঘুম পাড়িয়ে দেওয়া হয়।জবাব দিতে না পারলে শুরু হয় কবর কিংবা কবরজগতের আজাব। এ বিষয়টি কেয়ামত পর্যন্ত চলে। হাশরের মাঠে পুনরুত্থানের পর হিসাব নিকাশ, ওজন, পুলসিরাত ইত্যাদি পর্ব শেষে হয় জান্নাত না হয় জাহান্নাম।
প্রশ্ন : জোহর ও আসর জামাতে ছানা পরার পর চুপ থাকতে হয় নাকি ফাতিহা সহ সুরা কেরাত মনে মনে পরতে হয় জানালে উপকৃত হবো। উত্তর : জোহর ও আসর জামাতে পড়লে ছানা পড়ার পর চুপ থাকতে হয়। ফাতিহা বা সূরা কেরাত মনে মনেও পড়তে হয় না। ইমামের কেরাতই মুক্তাদির জন্য যথেষ্ট হয়ে যায়। এটিই আমাদের গৃহিত সুন্নাহ’র পদ্ধতি। ভিন্ন মতের সুন্নাহও রয়েছে। সেখানে যারা অন্যভাবে নামাজ পড়েন, তাদের নামাজও সমান শুদ্ধ ও গ্রহণযোগ্য হবে। যদি একা নামাজ পড়েন, তাহলে জোহর ও আসরে নিজেই ছানার পর ফাতিহা ও সূরা কেরাত পড়বেন। উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী




