প্রেমে ব্যর্থ! জনপ্রিয় অভিনেত্রীর আত্মহত্যা
বিনোদন ডেস্ক : আত্মহত্যার পথ বেছে নিলেন তেলুগু টিভি অভিনেত্রী নাগা ঝাঁসি। টিভি সিরিয়াল ‘পবিত্র বন্ধম’-এর মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান। হায়দরাবাদের বাড়িতে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এঅভিনেত্রীকে।ভারতীয় গণমাধ্যম জানায়, স্থানীয় শ্রী নগর কলোনির ফ্ল্যাটে মঙ্গলবার রাত ৯টা দিকে নাগাকে ঝুলন্ত অবস্থায় দেখে সেকেন্দ্রাবাদের গান্ধী হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ জানায়, নাগার বাসা থেকে একটি সুইসাইড নোট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
প্রেমে ব্যর্থ হয়েই নাগা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের। জানা যায়, মাস ছয়েক আগে সূর্য নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান এ অভিনেত্রী। তবে তার পরিবার এ নিয়ে অসম্মতি জানায়।বলা হচ্ছে, পরিবার ও প্রেমিকের সঙ্গে ঝামেলার পরই আত্মহত্যার পথ বেছে নেন নাগা।পুলিশ নাগার মৃত্যুর তদন্ত শুরু করেছে।




