নতুন ৬টি বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
এক হাজার ৫৭ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ছয়টি নতুন বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৬ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে এগুলো উদ্বোধন করেন তিনি।বিদ্যুৎবিভাগ সূত্রে জানা যায়, ভোলার শাহবাজপুরে গ্যাস ভিত্তিক ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট ও সিরাজগঞ্জে ২৮২ মেগাওয়াটের একটি ইউনিট উদ্বোধন করা হবে।এছাড়া খুলনার রূপসায় ১০০ মেগাওয়াট, চাঁদপুরে ২০০ মেগাওয়াট, আশুগঞ্জে দেড়শো ও চট্টগ্রামে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন হবে। এরইমধ্যে কেন্দ্রগুলো থেকে প্রায় ২১৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।




