258898

রাজধানীতে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ

রাজধানীতে বাবার বিরুদ্ধে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক মেয়ের ধর্ষণের অভিযোগ উঠেছে। ১০ বছর বয়সী ঐ শিশুকে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনও মামলা করা হয়নি।শিশুর মা অভিযোগ করে বলেন, শিশুটির বাবার নাম সাহেদুল্লাহ চিশতী। তিনি সাবেক সেনা কর্মকর্তা। আড়াই বছর আগে তাদের আইনগতভাবে বিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকে মালিবাগ চৌধুরীপাড়ায় থাকতেন শিশুটির মা। খিলগাঁও তিলপাপাড়ায় থাকতেন বাবা সাহেদুল্লাহ। তাদের দুই সন্তান। তালাকের পর প্রায় ৬মাস বাবার কাছে ছিল শিশু দুটি। পরে মায়ের জিম্মায় যায় তারা।

মায়ের অভিযোগ, মঙ্গলবার সকালে বাবা সাহেদুল্লাহ শিশুটিকে বাসা থেকে গাড়িতে করে স্কুলে নিয়ে যায়। পরে দুপুরে শিশুটি একাই স্কুল থেকে বাসায় আসে। সে জানায় তার পেট ব্যাথা। কারণ জানতে চাইলে বাবাকে কিছু না বলার শর্তে মাকে জানায়, রাস্তায় গাড়ির মধ্যে বাবা তাকে নির্যাতন করেছে। এর আগেও বাসায় একাধিকবার শিশুটির সঙ্গে বাবা একই কাজ করেছে বলেও সে মাকে জানায়।সাংবাদিকদের শিশুটির মা জানান, প্রাথমিকভাবে চিকিৎসকরাও জানিয়েছেন যে শিশুটি ধর্ষণের শিকার এবং এটিই প্রথমবার নয়।

এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বাবা সাহেদুল্লাহ। তিনি বলেন, ‘তালাকের আগে থেকেই তাদের মায়ের সঙ্গে আমার সম্পর্কের অবনতি হয়। সে নিজেই আমাকে তালাক দেয়। তারপর থেকেই কয়েকটি থানায় আমার বিরুদ্ধে নির্যাতনের মামলা করে। থানা পুলিশ কোন প্রমাণ পায়না। পরে মামলা তুলে নেয়।’তবে ঢামেকের সুত্র থেকে জানা গেছে, প্রাথমিক পরীক্ষায় শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। চিকিৎসকরা আনুষ্ঠানিক প্রতিবেদন হাতে পাওয়ার অপেক্ষা করছেন

ad

পাঠকের মতামত