বিপিএলের ফাইনাল খেলতে ঢাকার প্রয়োজন ১৪৩ রান খেলাটি দেখুন (সরাসরি)
স্পোর্টস রিপোর্টার: জিতলে ফাইনালে। আর হেরে গেলে বিদায়। এমন কঠিন সমীকরণের ম্যাচে ১৪২ রানে অলআউট রংপুর রাইডার্স। বিপিএলের ষষ্ঠ আসরে পঞ্চমবার ফাইনালে খেলতে হলে ঢাকা ডায়নামাইটসকে ১৪৩ রান করতে হবে।বুধবার প্রথমে ব্যাট করে উদ্বোধনীতে ৪২ রান করা রংপুর এরপর শূন্য রানের ব্যবধানে হারায় ৩ উইকেট। চতুর্থ উইকেটে ৬৪ রানের জুটির পর ফের ব্যাটিং বিপর্যয়। শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে ১৪২ রানে অলআউট মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন রবি বোপারা।
https://www.youtube.com/watch?v=1hSJEj4RbKo




